শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার দামুড়হুদায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড় ১২ টার দিকে দামুড়হুদা  উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনের আগে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি করা হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের আলমগীর বিশ্বাস। 

উদ্বোধনের পর তিনি প্রদর্শনকৃত ১৪টি স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।

চুয়াডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে ও দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস বলেন, যশোর অঞ্চলের ৭টি জেলায় বিভিন্ন প্রকার বানিজ্যিক কৃষি সম্প্রসারণ ঘটেছে।

একই জমিতে দুটি ফসলের আবাদ করছে এখানকার কৃষকরা। এই মেলায় কৃষকদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হবে।  এই প্রযুক্তি ও জ্ঞান প্রয়োগ করে কৃষকরা যেন কৃষি ক্ষেত্রে উন্নতি করতে পারে সে ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী।

মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৪টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে উন্নত জাতের ফসল, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষিযন্ত্র প্রদর্শন করা হয়। মেলায় কৃষক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ভোরের আকাশ/নি. ব

কৃষি প্রযুক্তি মেলা

শেয়ার করুন: