শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থান করেছে জনগণ, কোনো মাস্টারমাইন্ড ছিল না: ফরহাদ মজহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফরহাদ মজহার বলেছেন, "জুলাই অভ্যুত্থান করেছে জনগণ, এখানে কোনো মাস্টারমাইন্ড ছিল না।  কোনো তথাকথিত বিশেষ কোনো গ্রুপের নেতৃত্ব ছিল না।  এটা দোষের কিছু নয়, পৃথিবীতে গণঅভ্যুত্থান এভাবেই ঘটে।"

শুক্রবার (১ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাববৈঠকী আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা ও ভাবগানের আসরে এসব কথা বলেন তিনি।

ফরহাদ মজহার বলেন, 'গণঅভ্যুত্থানে মানুষের অকাতরে জীবন দেওয়ার কারণ হলো আমাদেরকে নতুন করে রাষ্ট্র গঠন করতে হবে।  রাষ্ট্রকে ভাঙতে হবে, নতুন করে গড়তে হবে, যাতে আমরা দ্রুত আমাদের অর্থনৈতিক বিকাশ এবং আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারি।'

এই চিন্তাবিদ বলেন, 'তরুণরা তাদের রাজনৈতিক দল গঠন করেছে, তারা লড়াই করছে।  অনেক ক্ষেত্রে তারা সফল হতে পারছে, অনেক ক্ষেত্রে তারা কৌশলগত ভুল করছে।  আবার তারা শিখছে।  ফলে তাদের পেছনে আমাদের থাকতে হবে।  তাদেরকে সমর্থন দিতে হবে।'

তিনি আরও বলেন, নির্বাচন আমাদের সবকিছু সমাধান করতে পারবে না।  জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বীর তরুণদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে, নির্বাচন হতে পারে।  কিন্তু আপনারা নির্বাচনবাদী হবেন না- যে নির্বাচন করলে দেশের সমস্যা সমাধান হয়।  না এটা হবে না, আমাদের কাজ অনেক বড়।  বিভিন্ন ক্ষেত্রগুলোকে আবার নতুন করে গঠন করা।

ভোরের আকাশ/জাআ

জুলাই অভ্যুত্থানফরহাদ মজহার

শেয়ার করুন: