শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে বিএনপি

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ৮:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুর-৩ শ্রীপুরে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু নির্দেশনায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে রাজপথে নেমেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী।

বৃহস্পতিবার রাত হতে শুক্রবার  সন্ধ্যা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার, নয়নপুর বাজার, মাওনা আবদার মোড়, মাওনা চৌরাস্তা, মাস্টার বাড়ি, নতুন বাজার, হোতাপাড়া, বাঘের বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করেছে তারা।

বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অবস্থানের কারণে শ্রীপুরে আওয়ামী লীগের তৎপরতা দেখা যায়নি বলে মনে করা হচ্ছে । পিকেটিং কালে তারা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে  স্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আশপাশ।

এছাড়াও উপজেলার মোড়, টেংরা রাস্তার মোড়, রাজাবাড়ির মোড়, প্রহল্লাদপুর, নিজ মাওনা, টেপির বাড়ি, সাতখামার, বরমী, গোলাঘাট, কাওরাইদ সহ সকল ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া, মহল্লায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ও বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার বিকালে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লীবিদ্যুত মোড় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মাওনা চৌরাস্তার ফ্লাই ওভারের নীচে শেষ হয়।

এ উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।

উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

শ্রীপুরবিএনপি

শেয়ার করুন: