শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘিওরে বজ্রপাতে নারীর মৃত্যু, আহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘিওরে বজ্রপাতে নারীর মৃত্যু, আহত ২
ঘিওরে বজ্রপাতে নারীর মৃত্যু, আহত ২

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১ জুন) বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামে এ ঘটনা ঘটে।  এসময় তাঁর সঙ্গে থাকা ১০ বছর বয়সী ছেলে ও এক প্রতিবেশী নারী আহত হয়েছেন।

নিহতের নাম সূর্য রানী সরকার (৩২)।  তিনি সাইংজুরী গ্রামের যোগেশ সরকারের স্ত্রী।  আহতরা হলেন সূর্য রানীর ছেলে বাঁধন (১০) এবং প্রতিবেশী মায়া রানী সরকার (৪০)।  আহত দুজনকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে সূর্য রানী গরুর জন্য ঘাস কাটতে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মাঠে যান।  এসময় হঠাৎ বৃষ্টি শুরু হয়।  বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সূর্য রানী আহত হন।  স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সূর্য রানীকে মৃত ঘোষণা করেন।

বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওয়াল খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।  আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে।’

ভোরের আকাশ/জাআ

বজ্রপাত

শেয়ার করুন: