চাঁপাইনবাবগঞ্জে অপরিপক্ব আম বিক্রিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না আগের বছরের মতো নির্ধারিত ম্যাংগো ক্যালেন্ডার।
জেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় আমচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ’ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা সচেতন ও পেশাদার হওয়ায় এখানে আগাম আম সংগ্রহের প্রয়োজন নেই। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এ জেলার আম দেরিতে পাকে এবং অঞ্চলভেদে পাকার সময়েও ভিন্নতা থাকে।
তাই স্বাভাবিকভাবে যে আম যখন পাকে, তখনই বাজারজাত করার বিষয়ে প্রায় সর্বসম্মত মতামত এসেছে। তবে অপরিপক্ব আম বাজারজাত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সভায় আমের পরিমাপ পদ্ধতি নিয়েও আলোচনা হয়।
জেলা প্রশাসক জানান, মেট্রিক পদ্ধতি চালু রাখতে পাশের আম উৎপাদনকারী জেলাগুলোর সঙ্গে সম্ননিত সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক আবু ছালেহ মো.মুসা জঙ্গীর সভাপিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো. ইয়াছিন আলীর সঞ্চালনায় বক্তব্য দেন, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের (আম গবেষণা কেন্দ্র) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ হটিকালচার সেন্টারের উপপরিচালক খালেদুর রহমান, শিবগঞ্জ ইউএনও, আমচাষি আহসান হাবিব, মুনজের আলম, রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চে¤^ারের জ্যেষ্ঠ সহসভাপতি খাইরুল ইসলাম প্রমূখ।
ভোরের আকাশ/ র.ই