শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে নাশকতার আশঙ্কায় আ.লীগের ৩ নেতা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৫, ১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে নাশকতার আশঙ্কায় আ.লীগের ৩ নেতা গ্রেফতার
টাঙ্গাইলে নাশকতার আশঙ্কায় আ.লীগের ৩ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের দেলদুয়ারে নাশকতার পরিকল্পনার সন্দেহে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাতে বিশেষ অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া নেতারা হলেন, দেলদুয়ার সদর ইউনিয়ন ছাত্রলীগের  সহ-সভাপতি সদর মোল্মোলা বাড়ির তালেব মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০)। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলদুয়ার সদর দক্ষিণ পাড়ার মৃত নেওয়াজ আলীর ছেলে মো. হামিদুল ইসলাম মজনু (৪৩)। ফাজিলহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামার নওগাঁ গাছপাড়া গ্রামের চানমিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম ওরফে সরকার শহীদ(৪৮)।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খানের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে ফ্যাসিস্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতেই এই অভিযান চালানো হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: