শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিকর্মীকে হত্যার ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপিকর্মী নয়ন আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন তার পিতা আব্দুল করিম। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের শনাক্ত করতে কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

তিনি আরও বলেন, মামলায় অতর্কিত হামলা চালিয়ে নয়ন আলীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও নয়নদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ অভিযোগও করা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে।

গত সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার বাবুপুরে নয়ন আলীকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করে দুর্বৃত্তরা। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। নিহত নয়ন নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহত নয়নের বিরুদ্ধেও কমপক্ষে ৭টি মামলা রয়েছে। এরমধ্যে দুটি হত্যা মামলা। বাকী মামলাগুলো অস্ত্র ও বিস্ফোরকসহ অন্যান্যা ধারায় মামলা দায়ের হয়।

ভোরের আকাশ/এসএইচ
 

শেয়ার করুন: