নড়াইলে মতুয়া সম্মেলন, হরিনাম সংকীর্তন, ধর্মীয় যাত্রাপালা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রামে মতুয়া সম্মেলন, হরিনাম সংকীর্তন, ধর্মীয় যাত্রাপালা ও গ্রামীণমেলা অনুষ্ঠিত হয়েছে।
দুইদিনব্যাপী অনুষ্ঠান বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে শেষ হয়েছে। অনুষ্ঠানে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন।
গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসীম পালের বাড়িতে ৭ম বার্ষিক এই সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে একাধিক মতুয়া দল অংশগ্রহণ করে। এসব মতুয়া দলের পরিবেশনার পাশাপাশি তারা গুরুচাঁদ ঠাকুর ও হরিচাঁদ ঠাকুরের আদর্শ প্রচার, হরিনাম সংকীর্তন, এবং মতুয়াা অনুসারীদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিসহ মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর। আলোচনা সভায় জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসীম পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দেব মজুমদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রটের জেলা সভাপতি মতুয়ারত্ম অশোক কুন্ডুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতুুয়া সম্মেলন চলাকালে নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ, জেলা বিএনপির সাবেক (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক কলস প্রতীকের প্রার্থী মোঃ মনিরুল ইসলাম উপস্থিত হন এবং সকলকে পাশে থাকার ও ভোটদানের আহবান জানান।
মতুয়া অসীম পাল জানান, মতুয়া সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় জেলার বিভিন্ন এলাকার মতুয়াদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি তাদের সন্তানদের পড়াশোনার জন্য শিশু শিক্ষা কার্যক্রম চালুসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে মতুয়া সম্প্রদায় যাতে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে মতুয়া মিশন বিভিন্ন এলাকায় মতুয়া সম্মেলনের মাধ্যমে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভোরের আকাশ/আ.র