শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কৃষিই সমৃদ্ধি:সৈয়দপুরে জমকালো আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠান.

সৈয়দপুর (নীলফামারী)

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ২০২৫-২৬ অর্থবছরে,প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’(PARTNER) প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই জাঁকজমকপূর্ণ কংগ্রেসের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দেশের খাদ্য নিরাপত্তা,আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ,পুষ্টি,উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।একই সঙ্গে গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ হোমায়ারা মন্ডল।

আরও পড়ুন

বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘বার কাউন্সিল এনরোলমেন্ট প্রসেস’ সংক্রান্ত ওয়ার্কশপ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার, বিএনপি,নেতা শওকত হায়াত শাহ,জেলা কৃষক দলের সভাপতি  মিজু বসুনিয়া,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলাম উপজেলা জামায়াত,পৌর নায়েবে আমির শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইমরান সরদার।সৈয়দপুর উপজেলা কৃষি বিভাগ আয়োজিত এই কংগ্রেসে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক প্রগতিশীল কৃষক-কৃষাণী,কৃষি কর্মকর্তা,বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধি,তরুণ কৃষি উদ্যোক্তা এবং নারী কৃষকেরা অংশ নেন।

ভোরের আকাশ/এনউব

কৃষিই সমৃদ্ধি

শেয়ার করুন: