কুড়িগ্রামে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত

কুড়িগ্রামে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট শহিদ মিনার চত্বর থেকে বিজয় শোভাযাত্রা বের করে। পরে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, বীর প্রতীক আব্দুল হাই সরকার, মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের সাড়াশি আক্রমণে পাক সেনারা কুড়িগ্রাম থেকে পালিয়ে গেলে কুড়িগ্রাম হানাদার মুক্ত হয়।
ভোরের আকাশ/এসএইচ