শ্রীপুরে জুলাই শহীদদের স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল

গাজীপুরের শ্রীপুরে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলার মাওনা চৌরাস্তার পল্লীবিদ্যুত মোড়ে উপজলা ও পৌর বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী আহবায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, মোসলেম উদ্দিন মৃধা, এড আবু জাফর, নুরুল আমীন প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন খতম ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।এতিমখানায় তাবারক ( বিশেষ খাবার) বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ জুলাই গনঅভ্যুত্থানের এই দিনে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে বিজিবির গুলিতে ১৭ জন শাহাদাৎ বরণ করেছিলো।
ভোরের আকাশ/এসএইচ