শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

মেহেদী হাসান, রাজবাড়ী:

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
রাজবাড়ীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম আদিত্য শীল (১৩)। তিনি উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামের বিবেক শীলের ছেলে। আদিত্য জঙ্গল ইউনিয়নের সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যামন্দিরের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনা ঘটে। আদিত্যর দাদু নিশিকান্ত বিশ্বাস জানান, রাত ১টার দিকে আদিত্য অনুভব করে যে তাকে সাপে কামড় দিয়েছে। সে চিৎকার করলে তার ভাইসহ পরিবারের অন্য সদস্যরা একটি সাপ দেখতে পান। পরিবারের সদস্যরা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

পরবর্তীতে আহত আদিত্যকে পরিবারের লোকজন স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। ওঝা তার মতো করে ঝাড়ফুঁক করেন। কিন্তু এর ফলে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। পরে আদিত্যকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপের কামড়ে স্কুলছাত্র আদিত্য শীলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

ভোরের আকাশ/হ.র

স্কুলছাত্রসাপের কামড়ে মৃত্যু

শেয়ার করুন: