বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে ভারতে পালানোর উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে জানা গেছে। গ্রেপ্তারকৃত দুই আসামী সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান উভয়ই সুনামগঞ্জের এলাকার জালাল উদ্দিন এর ছেলে।
এনিয়ে গত দেড় বছরে ভারতে পালানোর চেষ্টাকালে প্রায় ৪০ জনের মত পাসপোর্টধারীকে হত্যা ও বিস্ফোরন মামলার গ্রেফতার করে ইমিগ্রেশন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, দুই সহদর বেনাপোল ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট জমা দেয়। এসময় তথ্য যাচাই করে দেখা যায় তারা দু জনেই হত্যা মামলায় কালো তালিকার আসামী। পরে গ্রেফতার করে থানা পুলিশে সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, দুই সহোদরকে গ্রেপ্তার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হাতে তুলে দিয়েছে। তারা দুই ভাই হত্যা মামলার আসামী। গ্রেফতারকৃতদের পরবর্তীতে সুনামগঞ্জ থানায় সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/ র.ই