শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বালুবাহী ট্রাকের ধাক্কায় আহত আরোহী, ট্রাক পুড়িয়ে দিল এলাকাবাসী

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ৫:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় বালুবাহী ড্রামট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

আহত ব্যক্তির নাম মো. আলমাস সেক (৫০)। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার মাকুবাই গ্রামের মৃত বিলায়ত হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আলমাস মোটরসাইকেলযোগে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি বালুবাহী ড্রামট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে অগ্নিসংযোগ করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন।

ভোরের আকাশ/জাআ

রাজবাড়ীআহত

শেয়ার করুন: