শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেনাপোলে আটক যুবলীগের কেন্দ্রীয় নেতাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৫, ৪:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেনাপোলে আটক যুবলীগের কেন্দ্রীয় নেতাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর
বেনাপোলে আটক যুবলীগের কেন্দ্রীয় নেতাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে আটক যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক জামিল আহম্মেদকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামিল আহম্মেদ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে।  হস্তান্তরের পর জামিল আহমেদের নামে মামলা থাকায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলামকে মঙ্গলবার (২০ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৯ মে) উপজেলার বালুয়া বাজার থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়।  তার বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে থানায় মামলা  রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, জামিল ও নজরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: