মাগুরা মেডিকেল কলেজের ইফতার মাহফিল

মাগুরা মেডিকেল কলেজ-এর উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিকেলে মাগুরা সদর হাসপাতাল-এর দ্বিতীয় তলায় মেডিকেল কলেজের করিডোরে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যাপক ডা. কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন খান, সংসদ সদস্য, মাগুরা-১ আসন। ইফতার পূর্ব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামীম কবির, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন ফকির, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (মাগুরা শাখা)-এর সভাপতি ডা. আলিমুজ্জামান, সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস, মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহিল কাফি এবং পরিচালক ডা. রবিউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা মেডিকেল কলেজের জন্য স্থায়ী জায়গা নির্ধারণে কাজ চলছে। জমি নির্ধারণ সম্পন্ন হলেই নতুন ভবন নির্মাণকাজ শুরু হবে। এ জন্য তিনি মাগুরাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে মেডিকেল কলেজের শিক্ষার্থী, চিকিৎসক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল্লাহ।
ভোরের আকাশ/ র.ই