শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচারকালে স্বামী -স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কক্সবাজার শহরে অ্যাম্বুলেন্সে পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) রাতে কক্সবাজার শহরের শহীদ সরণিস্থ জলিলের দোকান মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় বসবাসকারি মৃত আবুল বশরের ছেলে মো. একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তাদের আদি নিবাস চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল বলেন, সোমবার রাতে কক্সবাজার শহর থেকে অ্যাম্বুলেন্স যোগে মাদকের একটি চালান পাচারের খবরে সেখানে অভিযান চালানো হয়।  

এসময় শহরের শহীদ সরণী জলিলের দোকানের মোড় এলাকায় জেলা সদর হাসপাতালের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স পৌঁছালে থামার সংকেত দেয়া হয়। এতে টের পেয়ে গাড়িটির চালক দ্রুত পালানোর চেষ্টা করে।

একপর্যায়ে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। পরে অ্যাম্বুলেন্সে তল্লাশি করে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

ভোরের আকাশ/ র.ই


 

স্বামী আটকসোমেন মন্ডল

শেয়ার করুন: