শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ১১ জেলে উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেল সংলগ্ন গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (৭ ডিসেম্বর ) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গত ৫ ডিসেম্বর (শুক্রবার) “এফ বি মায়ের দোয়া-৩” নামের একটি ফিশিং বোট সমুদ্রে মাছ ধরার সময় ডাকাত দলের হামলার শিকার হয়। ডাকাতরা বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম লুট করে এবং জেলেদের জিম্মি করে রাখে।

পরদিন ৬ ডিসেম্বর সকাল ৮টার দিকে ঘটনাস্থলে থাকা আরেক ফিশিং বোট “এফ বি তাসমীম” কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করে ঘটনাটি জানায়। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী থেকে দ্রুত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ডাকাতের কবলে থাকা ১১ জেলেকে উদ্ধার করে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কর্মকর্তা সিয়াম-উল-হক।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ফিশিং বোটসহ মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারজেলেকোস্টগার্ড

শেয়ার করুন: