শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁদপুরে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল ও দোয়া

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

​পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টায় চাঁদপুর শহরের বাইতুল আমীন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। 

পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার মির্জাপুর এলাকার ওয়্যারলেস মুন্সি বাড়ি ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে গিয়ে মিছিলটি শেষ হয়।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস উপলক্ষে আয়োজিত এ মিছিলে সংগঠনের নেতাকর্মীসহ হাজারো নবীপ্রেমী মানুষ অংশ নেন। এ সময় ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত—মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)’ এবং ‘প্রিয় নবীর জন্মদিন—আজকের মোদের খুশির দিন’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো। মিছিলে নাতে রাসুল ও কাসিদাও পরিবেশন করা হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. হেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মো. নোমান ছালেহীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সমাপনী বক্তব্য দেন জমইয়াতে হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার।

আরও পড়ুন

রিজভী-শামীম কায়সারকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় বিএনপির আনন্দ মিছিল

সমাবেশে আরও বক্তব্য দেন চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মুফতি মো. জিয়া উদ্দিন খন্দকার, সংগঠনের সাবেক জেলা আহ্বায়ক মাওলানা মো. আবদুর রহমান গাজী, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শাহ্ কাওছার আহমদ, কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক আবু জাফর মো. আবু বকর, জেলা সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং চাঁদপুর শহর ছাত্র হিযবুল্লাহর সভাপতি মো. সিয়াম পাটওয়ারীসহ অন্যরা।

মিছিলের সমাপনী পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

ভোরের আকাশ/সু.পা

ঈদে মিলাদুন্নবী

শেয়ার করুন: