খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও সেলিনা রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিনা রহমান-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী জমেয়া আরাবিয়া সাতকাছিমিয়া মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় নেতাকর্মী,আলেম-ওলামা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং সাবেক মন্ত্রী সেলিনা রহমানের সুস্থতা কামনা করা হয়।
ভোরের আকাশ/এসএইচ