শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অষ্টগ্রাম

জিরো পয়েন্টে পিকআপ উল্টে নিহত ২, আহত ১৮

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কিশোরগঞ্জের মিটামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে ভৈরবের একটি মাজারে উরস শরীফে অংশ নিতে যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান যাচ্ছিল। অষ্টগ্রাম জিরো পয়েন্ট অতিক্রম করার সময় অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় হাদিস মিয়া (৫০) নামে একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন নুর আলম কিশোরগঞ্জ নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনায় পিকআপে থাকা অন্যান্য যাত্রীরাও গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে আনা সকল আহতই গুরুতর অবস্থায় ছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক রোগীদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।

ভোরের আকাশ/র.ই

দুর্ঘটনায় নিহতডা. আমিনুল ইসলাম

শেয়ার করুন: