শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৫, ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় পলাতক আসামি উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে।

সে পৌর শহরের ৯ নং ওয়ার্ড ইবাদুল্লা মিস্ত্রীপাড়া মহল্লার মোহাম্মদ আলী শেখের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ পৌর শহরের ১নং ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়া তোরাই মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মো. আতিয়ার রহমান আনু একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে সে বর্তমানে জামিনে ছিলেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে একাধিক আওয়ামী লীগ নেতাসহ মোট ৫৯ জনের নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আসামিরা বেআইনি জনতাবদ্ধে অস্ত্রসহ আন্দোলনকারীদের ঘিরে বোমা, গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়।

এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়। মামলায় এই হামলাকে যৌক্তিক আন্দোলন দমনের একটি ষড়যন্ত্রমূলক উদ্যোগ হিসেবে বর্ণনা করা হয়।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: