টাঙ্গাইলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে গাঁজা সেবনরত অবস্থায় সজীব (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সজীব বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কালা চানের ছেলে।
আজ শনিবার দুপুরে বাসাইল পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ জানান, বাসাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করার সময় পৌর এলাকার শহীদ মিনারের সামনে থেকে সজীবকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে। এ সময় আটকৃত সজীব অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমান করা হয়েছে।
তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/রই