নড়াইলে হত্যা মামলার পালাতক আসামি গ্রেপ্তার

নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার। আসামি রবিউল ইসলাম রবিকে শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫-৩০ সময় পুরুলিয়া ইউনিয়নের চাঁদ পুর এলাক থেকে গ্রেপ্তার করে কালিয়া থানা পুলিশ।
নড়াইলের কালিয়া থানা পুলিশ সূত্রে জানা যায় সোর্স মারফত জানতে পেরে নড়াইলের কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলীর নির্দেশ এ,এস,আই, মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আধুনিক কৌশল অবলম্বন করে হত্যা মামলার পালাতক আসামি রবিউল ইসলাম রবি পিতা বাগু শেখ গ্রাম চাদপুর ইউনিয়ন পুরুলিয়া, কে গ্রেপ্তার করে পরবর্তী আইন গত কার্যক্রমের জন্য থানা হাজতে রাখে। এবং পরবর্তীতে নড়াইল আদালতে প্রেরণ করা হয়।
ভোরের আকাশ/ র.ই