শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জ সীমান্তে বিজিবির শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকার প্রায় ৩০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে ব্যাটালিয়ন সদরে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা স্থানীয় জনগণের পাশে রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেসিও ও সদস্যরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলো বিজিবির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোরের আকাশ/র.ই


 

বর্ডার গার্ড বাংলাদেশশীতবস্ত্র বিতরণগোলাম কিবরিয়া

শেয়ার করুন: