শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় পিস ইয়াবাসহ আটক ১

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর কৈয়া বাজার মোড় থেকে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পৌঁণে ১২টার দিকে ইয়াবাসহ মিলন মাল নামে এক ব্যক্তিকে আটক করে হরিণটানা থানা পুলিশের এস আই রাসেল হোসাইন। পুলিশের ভাষ্য মতে এটাই খুলনায় উদ্ধার হওয়া সবচেয়ে বড় ইয়াবার চালান। আটক মো. মিলন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বাবুল মালের ছেলে।

অভিযান পরিচালনাকারী হরিণটানা পুলিশের এস আই রাসেল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে মাদকের একটি চালান খুলনা হয়ে ঢাকায় যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কৈয়া বাজারের সামনে চেকপোস্ট বসায়। দুপুর পৌঁণে ১২টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়িতে তল্লাশী চালায় পুলিশ। যাত্রী মিলন মালের আচরণ সন্দেহজনক হলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করে। পরে গুণে দেখা যায় সেখানে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা রয়েছে।

হরিণটানা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান বলেন, ইয়াবার এতো বড় চালান আগে কখনো ধরা পড়েনি। আটক মিলনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে

ভোরের আকাশ/এসএইচ

খুলনা

শেয়ার করুন: