সিরাজগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসাসেবা

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর মমতাময়ী মাতা মরহুমা বেগম শামসুন্নাহারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার নিজ বাসায় কোরআন খানি, বিশেষ দোয়া ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় পৌর শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর আয়োজনে ও সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. এনামুল হক, অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল্লাহেল অফি, সহকারী প্রধান শিক্ষক শামীম আরা, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী মো. জুয়েল রানা প্রমুখ।
ভোরের আকাশ/মো.আ.