শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় মৃত ব্যক্তির নামে মামলা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় মৃত ব্যক্তির নামে মামলা
গাইবান্ধায় মৃত ব্যক্তির নামে মামলা

মৃত্যুর চার দিন পর আ.লীগ নেতা বাবুল আকতারের নামে থানায় মামলা দায়ের হওয়ার ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

এর আগে গত ১৯ এপ্রিল স্থানীয় এক জামায়াত নেতা গোবিন্দগঞ্জ থানায় একটি রাজনৈতিক মামলায় বাবুল আকতারকে ১৫৫ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেন।

মৃত বাবুল আকতার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ডাকুনী গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি বরিশাল ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল অসুস্থতার কারণে তিনি মারা যান। দলমত নির্বিশেষে সব ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দরবস্ত ইউনিয়নের বেড়ামালঞ্চা গ্রামের জামায়াত নেতা আজাদুল ইসলাম বাদী হয়ে ১৯ এপ্রিল বিস্ফোরক আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে ২২১ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, শুনেছি তিনি মারা গেছেন। তবে এখনো নিশ্চিত না। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: