শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় যুবককে কুপিয়ে জখম

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ৮:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা মহানগরীতে নাইম (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার ২২ নভেম্বর রাত ৮টার দিকে নগরীর হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে তাকে কুপিয়ে জখম করে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত নাইম রূপসা উপজেলার নন্দনপুর এলাকার বাসিন্দা রফিক গাজীর ছেলে।

এলাকাবাসী জানায়, রূপসার বউবাজার এলাকার লাদেনের স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলত নাইম। দুপুর থেকে তাকে আটক করে রাখা হয়েছিল। এ ঘটনার জের ধরে রাত ৮টার দিকে দুর্বৃত্তরা তার ডান পায়ের গোড়ালির ওপর কুপিয়ে জখম করে হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে। থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

ভোরের আকাশ/জাআ

খুলনাকুপিয়ে জখম

শেয়ার করুন: