শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ কর্মকর্তা নির্বাচন

বেনজীর আহমেদ টিটো সভাপতি নির্বাচিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৭ জুন ২০২৬, ১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বেনজীর আহমেদ টিটো সভাপতি নির্বাচিত
বেনজীর আহমেদ টিটো সভাপতি নির্বাচিত

দীর্ঘ ৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ কর্মকর্তা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় বেনজীর আহমেদ টিটো সভাপতি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতা ঊর্ধ্বতন সহ-সভাপতি স্বপন ঘোষ, সহ-সভাপতি খন্দকার রাশেদুল আলম, মো. নুরুল আলম, দুলাল চন্দ্র সাহা ও সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেলে লিখিতভাবে টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এড. মোহাম্মদ সাইদুর রহমান (স্বপন) এবং সদস্য পদ এড. ফজলুর রহমান খান ও এড. মো. জহুরুল ইসলাম জহির তাদের নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার (২ জুন) জেলার বৃহত্তম ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোট গ্রহণ দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটে বেনজীর আহমেদ টিটোর নেতৃত্বাধিন পুর্ন প্যানেল বিজয়ী হয়।

এ গ্রুপে ২০২ জন ভোটারের মধ্যে ১৬৯ জন ও বি গ্রুপে ২৫১ জন ভোটারের মধ্যে ২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ গ্রুপে ২৮ জন ও বি গ্রুপে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

এ গ্রুপে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বেনজীর আহমেদ, মো. ন‚রুল আলম, নাজমুল আহসান, শংকর সরকার, স্বপন ঘোষ, আকতার হোসেন খান, খন্দকার রাশেদুল আলম, তারেকুল ইসলাম খান ঝলক, বিশ্বজিৎ কুমার সাহা লিটন, মো. আনিছুর রহমান চৌধুরী, মো. সামছুর রহমান চৌধুরী, প্রভাত কুমার ধর, খন্দকার আব্দুল মোকাদ্দেম, দুলাল চন্দ্র সাহা, মির্জা জিয়াউর রহমান, মো. নুরুল ইসলাম রবিন, মো. আব্দুল্লাহ হেল কাফি, মো. সরোয়ার হোসেন খান।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা জেলা পরিষদের দায়িত্ব নিলেন শরীফুজ্জামান শরীফ

বি গ্রুপে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো. রোকন উদ্দিন, সৈয়দ যুবায়ের আব্দুল্ল্যাহ, মো. ইকবাল হোসেন জুয়েল, মো. আবু সাঈদ চৌধুরী, মো. ফয়জুল ইসলাম, মো. সাইফুল ইসলাম লিটন, কাজী শফিকুল ইসলাম লিটন, মো. আরিফ হোসেন, মীর মিরাজ হোসেন, আজিম উদ্দিন রবিন, পলাশ চন্দ্র বসাক, খন্দকার নাজমুল হায়দার সৈকত।

প্রধান নির্বচন কমিশনার জেলা আ্যডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক সাঈদুল রহমান স্বপন জানান, সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। নির্বচন সুষ্ঠ ও সুন্দর হয়েছে। দীর্ঘদিন পর ভোটদানের সুযোগ পেয়ে আনন্দিত সাধারণ ভোটাররা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়ে সবাই খুশী। এমন গণতন্ত্রিক চর্চা যেন অব্যাহত থাকে।

ভোরের আকাশ/ইউএম

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

শেয়ার করুন: