শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিয়ানগরে ‎বাটা মালিকদের সহযোগিতায় শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে পুনর্নির্মাণ হলো বেড়িবাঁধ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার খোলপটুয়া গ্রামে বাটা মালিকদের সহযোগিতা ও শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে প্রায় ১ কিলোমিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সিডর ও আইলার ক্ষত বহন করা এই বেড়িবাঁধটি এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত ও কৃষিজমি রক্ষার একমাত্র ভরসা হিসেবে পরিচিত।

‎স্থানীয়রা জানান, বঙ্গোপসাগর সংলগ্ন হওয়ায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় প্রায়ই ক্ষতিগ্রস্ত হয় এই বেড়িবাঁধ। ফলে সাগরের নোনা পানি ঢুকে প্লাবিত হয় বিস্তীর্ণ কৃষিজমি। এতে বছরের পর বছর কৃষিকাজ ব্যাহত হয় এবং চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। ‎বেড়িবাঁধ পুনর্নির্মাণ কাজে সহযোগিতা করেছে
‎মেসার্স শাহনাজ ব্রিকস ইন্ডাস্ট্রিজ,মেসার্স আরওয়ান ব্রিকস ইন্ডাস্ট্রিজ,মেসার্স ভাই ভাই ব্রিকস ইন্ডাস্ট্রিজ।

‎স্থানীয় বাসিন্দা খালেক মাতুব্বর বলেন, “সাগরের নোনা পানি ঢুকে আমাদের এলাকা প্লাবিত হয়েছিল। এজন্য প্রায় এক বছর আমরা কৃষিকাজ করতে পারিনি। এখন বাঁধ পুনর্নির্মাণ হওয়ায় আবার কৃষিকাজ শুরু করার আশা করছি।”

‎আরেক বাসিন্দা আলাউদ্দিন বলেন, “আমাদের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই বেড়িবাঁধ। এটি ভেঙে যাওয়ায় রোগী নিয়ে চলাচল করতেও অনেক কষ্ট হতো। এখন আবার স্বাভাবিকভাবে চলাচল করা যাবে।”

আরও পড়ুন

একযোগে এনসিপির ২২ নেতার পদত্যাগ

‎স্থানীয় কৃষক জালিস মাহমুদ বলেন, “আমাদের নিত্যদিনের কাজ কৃষিকাজ। এই বেড়িবাঁধ অচল থাকায় আমরা কর্মহীন হয়ে পড়েছিলাম। বাঁধটি পুনর্নির্মাণ হওয়ায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।”

‎স্থানীয়রা জানান, সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে বাটা মালিকদের সহযোগিতা ও শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে বাঁধটি পুনর্নির্মাণ করা হয়েছে। এতে করে একদিকে মানুষের চলাচল সহজ হয়েছে, অন্যদিকে কৃষিজমি রক্ষার আশাও ফিরে এসেছে।

ভোরের আকাশ/এনউব

স্বেচ্ছাশ্রমে পুনর্নির্মাণ

শেয়ার করুন: