শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে ধর্ষনের পর হত্যার অভিযোগে মৃত্যুদন্ড ও তিনলক্ষ টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের ৫ বছরের শিশুকন্যা জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে (৩৭) মৃত্যুদন্ড ও তিন লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।বুধবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১২টায়  শিশু ধর্ষন অপরাধ ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষনা করেন।

রায় ঘোষনার সময় আসামি রবিউল শিকদার ওরফে রবি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: আজিবুর রহমান আজিজ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেল সন্ধ্যা ৬টার দিকে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের ৫ বছরের শিশুকন্যা জান্নাতুল মাওয়া জান্নাতিকে চকলেটের প্রলোভন দিয়ে প্রতিবেশি রবিউল শিকদার ওরফে রবি নিজের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন ২১ জুলাই রাতে নিহত শিশুর বাবা মফিজুর রহমান বাদী হয়ে রবিউল শিকদারকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামি রবিউল শিকদার শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।গত ৪ আগষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা একমাত্র আসামি রবিউল শিকদারকে অভিযুক্ত করে চার্জশীট প্রদান করেন। ৬ আগষ্ট আদালত চার্জশীটটি (অভিযোগপত্র) আমলে নেন।গত ৯ আগষ্ট এ মামলার অভিযোগপত্র গঠন করা হয়।স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি রবিউল শিকদার ওরফে রবি’র বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় জনাকীর্ন আদালতে বিচারক আসামিকে ফাঁসির আদেশ প্রদান করেন।

আরও পড়ুন

পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: আজিবুর রহমান আজিজ রায় ঘোষনার পর বলেন, শিশুকন্যা জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণ শেষে হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে।

ধর্ষণ শেষে হত্যার শিকার শিশু জান্নাতির মাসহ অন্যান্য স্বজনরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ফাঁসির রায় দ্রæত কার্যকর করার দাবি জানান।

ভোরের আকাশ/ এনউব

মৃত্যুদন্ড

শেয়ার করুন: