শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে খেলাফত মজলিসের এমপি প্রার্থীর শোডাউন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ৮:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ ফরাজীর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শতাধিক মোটর সাইকেল নিয়ে গফরগাঁও নির্বাচনী এলাকায় এই শোডাউন করেন দলের নেতাকর্মীরা।

শোডাউনটি সকালে গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়।

গফরগাঁও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সুষ্ঠু একটি নির্বাচন ও আগামীতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ব্যবস্থা করবেন।

আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও রাহাজানি বাদ দিয়ে সকলে মিলে ইনসাফভিত্তিক দেশ গড়ে তুলব এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলার সভাপতি মাওলানা মমিনুল ইসলাম, সহসভাপতি মাওলানা মাহদী হাসান, মুফতি আব্দুস সবুর, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, যুব মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ উদয়পুরীসহ বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/জাআ

গফরগাঁওশোডাউনখেলাফত মজলিস

শেয়ার করুন: