শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৭ মে ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রাজবাড়ীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত মো. শাহিনুর রহমান (২৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সোয়া ৪টার দিকে কালুখালী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল কালুখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে যৌতুক নিরোধ আইন ৩(ক) ধারার সিআর মামলা নং-৭৫৫/২৩ এর সাজাপ্রাপ্ত আসামি শাহিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিনুর রহমান কালুখালী উপজেলার বিল শ্যামসুন্দরপুর গ্রামের ইমারত আলী মন্ডলের ছেলে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: