প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে রাজশাহীতে দোয়ামাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে সোনাদিঘি মসজিদে মিলাদ ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাষ্ট্রীয় অনুষ্ঠান সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।
সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপি’র সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, জয়নাল আবেদীন শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ নেতাকর্মীরা।
ভোরের আকাশ/রই