শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লক্ষ টাকা জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে পাহাড় কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনার দায়ে পাঁচ ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা ও একটি ইটভাটা সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিসমিল্লাহ ব্রিকস, এবিসি ব্রিকস, কেএমবি ব্রিকস, মেসার্স মা ব্রিকস ও এইচএবি ব্রিকসকে ১ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই অভিযোগে মেসার্স খাজা ব্রিকস সিলগালা করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “অনুমোদনবিহীনভাবে ইট উৎপাদন, পরিবেশগত ক্ষতি এবং জনস্বাস্থ্যঝুঁকি তৈরির কারণে এসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ভোরের আকাশ/জাআ

সাতকানিয়াঅভিযানজরিমানা

শেয়ার করুন: