কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে হারিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫মার্চ) দুপুরে উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লক সংলগ্ন এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করেন।
নিহত ওই শিশু উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা নুর আলমের কন্যা নুর হালিমা (৩)। তার পিতা নুর আলম জানান, ঈদের পরদিন থেকে শিশুটি পাওয়া যাচ্ছিল না।
অনেক খোঁজাখুজির পর আজ ২৫ মার্চ বুধবার দুপুরে ললক্যাম্পের একটি পরিত্যক্ত খালি জায়গায় শিশুর মরদেহ দেখে লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট দেখে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
পুলিশ জানিয়েছেন,শিশুর দেহে আপাত দৃষ্টিতে কোন ক্ষত চিহ্ন ছিল না। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানাযাবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটি কেন হারিয়ে গিয়েছিল, কোথায় ছিল এ কয়দিন সব বিষয় মাথায় রেখে তদন্তকাজ চলমান রয়েছে।
ভোরের আকাশ/ র.ই