সাভারে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে ১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে আশুলিয়া নবীনগর এলাকা থেকে জামাল ও ঝুমা আক্তার নামে দুই মাদক ব্যবসায়ীকে গাজা সহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হল জামাল (৩৮), পিতা-সমেদ আলী, মাতা-নুরজাহান, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর, -কুরগাঁও সোসাইটি (হাবিব এর বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। ঝুমা আক্তার (২৮), স্বামী-সবুজ, মাতা-নুরজাহান বেগম, সাং-বুতরদিয়া, কেদারপুর, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন জানিয়েছেন ডিবির ওসি জালাল উদ্দিন।
ভোরের আকাশ/মো.আ.