শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুরের মৃত্যু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রামগতিতে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুরের মৃত্যু
রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুরের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে নতুন ঘর নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নসু খান (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর আলেকজান্ডার এলাকার চর সেকান্তর গ্রামের শাহজাহান আলী সর্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নসু খান ওই এলাকার মৃত আবদুল মালেকের ছেলে। 

তবে নিহতকে দুপুর দেড়টায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন স্বজনরা ; কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়,রামগতি উপজেলার চর সেকান্তর এলাকার শাহজাহান আলী সর্দার বাড়ির পুরোনো জরাজীর্ণ ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের কাজ চলছিল। সেখানে শ্রমিকরা নিয়মিত কাজ করে আসছেন। 

ঘটনার দিন দুপুরে নসু খান তার মেয়ের জামাইয়ের বাড়িতে নির্মাণকাজে সহযোগিতা করতে আসেন। এ সময় বিদ্যুতের মূল লাইন থেকে সাময়িকভাবে থাকার জন্য পাশের একটি ঘরে সিলিং ফ্যানের সংযোগ দিতে গিয়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।

এদিকে, সরাসরি মূল লাইন থেকে সংযোগ নেওয়ার আগে পল্লী বিদ্যুতের স্থানীয় লোকজনকে বা কোনো দায়িত্বশীল কাউকে বিষয়টি কেন জানানো হলো না কিংবা প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছিল কি না—এ বিষয়ে বাড়ির মালিক ও বেয়াই সাহেদ আলী কোনো সদুত্তর দিতে পারেননি।

ঘটনার সময় নতুন ঘরের নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক আবদুল হামিদ জানান, আমরা তখন বাড়ির অন্য একটি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ লোকজনের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি নসু খান বিদ্যুতের তারে জড়িয়ে আছেন। পরে দ্রুত ঘরের মূল লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জন্টু চন্দ্র দাস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম জানান, বিষয়টি খোঁজ নিয়ে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: