শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

নড়াইলে বিএনপির কর্মী সভা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ৮:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের নিরালী গ্রামে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় কলোড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় নড়াইল-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের পক্ষে দলীয় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। কর্মী সভায় সভাপতিত্ব করেন মো. তাহাজ্জত মোল্যা।

এতে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুল রহমান পলাশ, কলোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাংবাদিক বক্কার মোল্যা, মুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মল্লিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় তারা সাধারণ ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ভোরের আকাশ/এসএইচ

 

শেয়ার করুন: