শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধানের শীষ প্রার্থীর বাগান বাড়িতে অবৈধ সিসা গলানো কারখানা

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বলভদ্রপুর এলাকায় বাগেরহাট  - ৪ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সোমনাথ দের বাগানবাড়িতে গড়ে ওঠা অবৈধ সিসা গলানোর কারখানা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। 

পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ কারখানায় উপজেলা প্রশাসন অভিযান চালালেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। 

স্থানীয়দের দাবি,  অবৈধভাবে সেখানে সিসা গলানোর কাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেয়নি।

অভিযানকালে কারখানায় সিসা গলানোর কার্যক্রমের বিভিন্ন আলামত পাওয়া গেলেও রহস্যজনক কারণে শুধু মৌখিক সতর্কতা দিয়ে ফিরে যায় প্রশাসন।

স্থানীয় বাসিন্দারা জানান, কারখানার বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছিল। এ কার্যক্রমে বাধা দিতে গেলে কয়েকজনকে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

সোমনাথদে র ম্যানেজার বাবুল শেখ বলেন, “আজই প্রথম এখানে এ ধরনের কাজ করা হয়েছে। প্রশাসনের নির্দেশনা মেনে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকব।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সোমনাথ দে ফোন রিসিভ করেননি।

অভিযান শেষে সাংবাদিকদের ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।

মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, অভিযানের সময় সরাসরি সিসা গলানোর কার্যক্রম চালু অবস্থায় পাওয়া যায়নি। তাই তাৎক্ষণিক জরিমানা করা হয়নি। বিষয়টি নজরদারিতে রয়েছে। প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কারখানায় প্রমাণ মেলার পরও কেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলো না—এ প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে। জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি নিয়ে প্রশাসনের এমন নমনীয় ভূমিকা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

ভোরের আকাশ/ র.ই


 

হাবিবুল্লাহঅবৈধ সিসা কারখানা

শেয়ার করুন: