শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক নেজাম উদ্দিনকে মঙ্গলবার দিবাগত ৩ টার দিকে গ্রেফতার করেছে পুলিশ। সে মহিপালের বিসিক এলাকায় চোরাগোপ্তা মিছিলের নেতৃত্ব দিয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী শহরের অদুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেয় নেজাম উদ্দিন। মঙ্গলবার রাতে ৩ টার দিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিনকে পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করে। নেজাম বালিগাঁও ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেবুর নাহার বকুলের স্বামী। তাদের স্বামী স্ত্রীর অত্যাচারে মানুষ দিশেহারা ছিলো।

স্থানীয়রা জানায়, সে এলাকায় সবসময় স্থানীয়দের জিম্মি করে রাখে। আওয়ামীলীগ নেতাকর্মীদেও সবসময় ছাপের মুখে রাখতো। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট।

ফেনী মডেল থানার এএসআই আকতারুজ্জামান মিলন কালবেলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই যুবলীগ নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের

ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম কালবেলাকে জানান, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক কর্মীকে মিছিল বের করার অপরাধে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে মহিপালে ছাত্র হত্যারও অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: