শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জোড়া খুনের মামলা দ্রুত নিম্পত্তির দাবী

পাবনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পাবনার আলোচিত দাদী-নাতনী হত্যা মামলা দ্রুত নিম্পত্তি ও অভিযুক্তের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীসহ কয়েকটি গ্রামের নারী-পুরুষ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে পাবনা-ঈশ^রদী-রাজশাহী মহাসড়কের কালিকাপুর বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়| খবর পেয়ে ঈশ^রদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থলে গিয়ে নিহতদের স্বজন, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে মামলার চার্জশিট প্রদানের আশ^াস্ত করলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে।

আরও পড়ুন

সিরাজগঞ্জে নারীসহ দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের পর নৃশংসভাবে হত্যা করা হয়| ঘটনার প্রায় চার মাস পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি| দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।

গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার দিনগত রাতে ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদী সুফিয়া বেগম কে হত্যার পর নাতনী জামিলাকে অপহর করে ধর্ষনের পর বাড়ির পাশে গম ক্ষেতে হত্যা করে।

ভোরের আকাশ/ র.ই

বিক্ষোভ সমাবেশসুপার প্রণব কুমার

শেয়ার করুন: