প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষ্যে নতুন কুড়ির বর্ণাঢ্য শোভাযাত্রা

বুধবার (৪ নভেম্বর) সকালে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্বোধন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
খুলনা কালেক্টরেট ভবনের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে র্যালিতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, জেলা প্রশাসক হুরে জান্নাত সহ জেলার সকল দপ্তরের প্রধানগন ও বিএনপির শীর্ষ স্থানীয় নের্তৃবৃন্দ অংশগ্রহন করেন।
আগামীকাল বৃহস্পতিবার ৫ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্বোধন করবেন।
ভোরের আকাশ/রই