শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিনে

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং শিশুদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম শুভ জন্মদিন উদযাপন ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বরিশাল নগরীর শিশু পার্ক সংলগ্ন বরফকল এলাকায় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর আয়োজনে এবং সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)-এর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান। নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু, শিশুদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তাঁর পরিকল্পনা রয়েছে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুরাও যেন শিক্ষা, ভালোবাসা ও সমান সুযোগ নিয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব। তাই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।

অনুষ্ঠানে শত শত সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে। এ সময় শিশুদের নিয়ে জন্মদিন উদযাপনের পাশাপাশি তাদের মধ্যে খাবার, উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আনন্দঘন এ আয়োজন শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আরও পড়ুন

ট্রলারে টেকনাফ ফিরেছেন সেন্ট মার্টিনে আটক পর্যটকদের একাংশ

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন এসএনডিসির আইটি সেক্রেটারি নেয়ামুল রনি, সভাপতি সফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তানজিল ইসলাম শুভ, আমাদের পাঠশালার সভাপতি মালিহা, সহ-সভাপতি সানজিদা, সাংগঠনিক সম্পাদক ইমরান, দপ্তর সম্পাদক হাফসাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


 

শেয়ার করুন: