শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খাসি বলে কুকুরের মাংস বিক্রি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় কুকুর জবাই করে ‘খাসির মাংস’ হিসেবে বিক্রির চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি মাংস, একটি জবাই করা কুকুরের মাথা ও চামড়া জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। তারা প্রতিদিন ভোরে বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে এনতাজুলের বাড়ির পাশে সন্দেহজনকভাবে একটি কুকুর ধরে নিয়ে যাওয়ার দৃশ্য কয়েকজন গ্রামবাসীর নজরে আসে। কিছুক্ষণ পর সেখানে জবাইয়ের আলামত দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। কয়েকজন সাহসী ব্যক্তি এনতাজুলের দোকানে গিয়ে মাংস পরীক্ষা করতে চাইলে তিনি অসংলগ্ন আচরণ করেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়।

একপর্যায়ে স্থানীয়রা দোকানের আশপাশে তল্লাশি চালিয়ে জবাই করা কুকুরের মাথা ও চামড়া দেখতে পান বলে দাবি করেন। খবর ছড়িয়ে পড়তেই শত শত নারী-পুরুষ বাজারে ভিড় জমান। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত দুই কসাই দোকানে থাকা মাংস ফেলে দ্রুত পালিয়ে যান।

খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, সেখান থেকে জবাই করা কুকুরের মাথা, চামড়া এবং আনুমানিক ২৫ কেজি মাংস জব্দ করা হয়েছে। আলামত সংরক্ষণ করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, জনরোষ এড়াতে পুলিশ সদস্যরা বাজার এলাকায় টহল জোরদার করেছে।

জাহানপুর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। উদ্ধার করা মাংস অপসারণ ও ধ্বংসের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।”

ঘটনার পর থেকে বাজার ও আশপাশের এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। অনেকেই দাবি করছেন, দীর্ঘদিন ধরে ওই কসাইয়ের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকলেও কেউ মুখ খুলতে সাহস পাননি। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ জানিয়েছে, পলাতক দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ভোরের আকাশ/এনএস

নওগাঁ

শেয়ার করুন: