শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৫, ৩:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরি
মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

মানিকগঞ্জ সদর উপজেলার একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. আমান-উল্লাহ।  এর আগে সোমবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগরা কবরস্থানে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সকালে কবরস্থানের পানির ট্যাংকের নির্মাণকাজ করতে গিয়ে শ্রমিকরা দেখতে পান যে, কবরস্থানের প্রধান গেট খোলা। এরপর তাঁরা ভেতরে গিয়ে লক্ষ্য করেন কয়েকটি কবর খোঁড়া অবস্থায় রয়েছে।  পরে তাঁরা বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটিকে জানান।

কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যে, খোঁড়া কবরগুলোর ভেতরে কোনো কঙ্কাল নেই।

এদিকে কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

এ ব্যাপারে বেতিলা-মিতরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন জানান, গত ৫ থেকে ৭ মাসের মধ্যে যেসব মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছিল, সেই কবরগুলো থেকেই কঙ্কাল চুরি হয়েছে।  চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী ছিলেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. আমান-উল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। 

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: