শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)

বিএনপির মনোনয়ন পেলেন কবীর আহমেদ ভূঁইয়া

আশরাফুল ইসলাম সুমন,স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। মনোনয়ন ঘোষণার পর কসবা ও আখাউড়া এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও রাজনৈতিক আলোচনার জোয়ার জন্ম দিয়েছে। প্রাথমিকভাবে মনোনয়ন না পেলেও প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলা বিএনপির নেতাকর্মীরা কবীর আহমেদ ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। দীর্ঘদিনের দলীয় কর্মকাণ্ড, অঞ্চলভিত্তিক সমর্থন এবং নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণই শেষ পর্যন্ত তাঁর মনোনয়ন প্রক্রিয়াকে সফল করেছেন।

এর আগে গত বুধবার (১৯ নভেম্বর) রাতে আখাউড়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়। আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সরাসরি অংশগ্রহণ করেন এবং দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রাথমিকভাবে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে জেলা বিএনপির নেতাকর্মীরা কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার পক্ষে মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ ও চাপ সৃষ্টি করেন।

কসবার নেতা-কর্মীরা অনেক মিছিল-মিটিং করেন। এমনকি বিএনপির কর্মী-সমর্থকরা কাফনের কাপড় পড়ে রাজপথে মিছিল করেন। এই আন্দোলন মনোনয়ন পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখে।

এমন পরিস্থিতিতে কসবা ও আখাউড়া এলাকায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তারা আশা করছেন, মনোনয়ন প্রাপ্ত কবীর আহমেদ ভূঁইয়া নির্বাচনী প্রচারণায় শক্তিশালী মনোভাব প্রদর্শন করবেন এবং আসনে দলের সমর্থন আরও বিস্তৃত করবেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এই মনোনয়ন প্রক্রিয়া স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল প্রার্থী নির্বাচন নয়, বরং দলীয় একতা, নেতাকর্মীদের সক্রিয়তা ও রাজনৈতিক অংশগ্রহণের প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর থেকেই কবির আহমেদ ভুঁইয়ার অনুসারীরা আলহামদুলিল্লাহ লিখে মনোনয়নপত্র ও কবির আহমেদ ভুঁইয়ার ছবি দিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করেন।

এ ব্যাপারে সাংবাদিকরা কবির আহমেদ ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি মনোনয়ন পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আলহামদুলিল্লাহ। আমি মনোনয়ন পেয়েছি, ১৭ বছর নেতা-কর্মীদের পাশে ছিলাম। দল আমাকে মূল্যায়ন করেছে। তিনি মনোনয়ন প্রদানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাই কমান্ডের কাছে কৃতজ্ঞতা জানান।

এ ব্যাপারে বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিষয়টি আমার জানা নেই। আমিও ফেসবুকে দেখেছি। ফেসবুকে দেওয়া কবির আহমেদ ভুঁইয়ার মনোনয়নপত্রে ‘সংযুক্তি-২’ লেখা আছে। তিনি বলেন, বিষয়টি আমি নিশ্চিত নই, বিকল্প প্রার্থী হিসেবে দল তাকে মনোনয়ন দিয়ে থাকতে পারে।

ভোরের আকাশ/এসএইচ

মনোনয়নবিএনপিকবীর আহমেদ ভূঁইয়া

শেয়ার করুন: