শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গেম খেলার প্রলোভন দিয়ে দুই শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশু বোনকে গেম খেলার প্রলোভন দিয়ে যৌন নিপীড়ন করার দায়ে হারুন মিয়া (৫২) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে মিজমিজি চৌধুরী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী শিশুদের বাবা ৯৯৯ কল করলে অভিযুক্ত হারুনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগে জানা যায়,সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় একই বাড়িতে ভুক্তভোগী দুই শিশু ও অভিযুক্ত ব্যক্তি ভাড়াটিয়া হিসেবে থাকতেন। পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে হারুন মিয়া কৌশলে ওই দুই শিশুকে নিজের রুমে ডেকে আনেন। তাদের খাবার দিয়ে মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে শিশু দুটির সঙ্গে অশোভন আচরণ করেন। 

পরে বিষয়টি জানাজানি হলে ঘটনার পরদিন রাতে বিষয়টি বাড়ির মালিক হাজী মমিন মিয়ার উদ্যোগে স্থানীয়ভাবে মীমাংসার করার জন্য একটি সালিস বৈঠক বসে। যেখানে অভিযুক্তকে জুতা পেটা, কান ধরে উঠবস করানো এবং ২০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির ঘরের একটি ফ্রিজ বিক্রি করে ১০ হাজার টাকা আদায় করা হয় এবং বাকি অর্থ ভাড়ার সঙ্গে সমন্বয় করা হয়। এ ধরনের আপসে রাজি না হয়ে ভুক্তভোগী পরিবার জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে এর ভিত্তিতে রাতেই সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে হারুন মিয়াকে আটক করে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)  মিজানুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ভোরের আকাশ/ র.ই
 

যৌন নিপীড়নহাজী মমিন মিয়া

শেয়ার করুন: