শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে আব্দুর রহিম ভূঁইয়া (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ছেলে শীলপাথর দিয়ে তাঁর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ভূঁইয়া ওই গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে ও ঘটনার অভিযুক্ত মোস্তফা ভূঁইয়ার (২০) বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুর রহিম নিজ ঘরে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় তাঁর ছেলে মোস্তফা বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় মোস্তফা ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মোস্তফা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কিছুদিন আগে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ রয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা বলেন, মোস্তফা মানসিকভাবে অসুস্থ। মাঝেমধ্যে তিনি বাড়িতে অসংলগ্ন আচরণ করতেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুস বলেন, মোস্তফা মাদকাসক্ত। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ঘটনার পর মোস্তফা ভূঁইয়া পালিয়ে গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে তাঁর ভাই মোস্তফা ভূঁইয়াকে আসামি করে থানায় মামলা করেছেন।

ভোরের আকাশ/জেআ

টাঙ্গাইল

শেয়ার করুন: